Back to news
August 12, 2026

এসআইবিএল সিকিউরিটিজ লিমিটেড কে ফিক্স সার্টিফিকেশন দিলো ডিএসই

এপিআই সংযোগের মাধ্যমে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) চালুর লক্ষ্যে এসআইবিএল সিকিউরিটিজ লিমিটেড কে ফিক্স সার্টিফিকেশন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

এসআইবিএল সিকিউরিটিজ লিমিটেড কে ফিক্স সার্টিফিকেশন দিলো ডিএসই

এপিআই সংযোগের মাধ্যমে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) চালুর লক্ষ্যে এসআইবিএল সিকিউরিটিজ লিমিটেড কে ফিক্স সার্টিফিকেশন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।বুধবার (১২ আগস্ট) ডিএসইর বোর্ড রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব ব্রোকারেজ হাউজের প্রতিনিধিদের হাতে ফিক্স সার্টিফিকেশন তুলে দেন ডিএসইর প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. মো. আসিফুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসইর ভারপ্রাপ্ত প্রধান আর্থিক কর্মকর্তা ও মহাব্যবস্থাপক (মার্কেট ডেভেলপমেন্ট) সাইয়িদ মাহমুদ জুবায়ের, উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান এবং জিশান মুহাম্মদ বিন হাসানসহ ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডিএসই জানিয়েছে, এপিআই বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসভিত্তিক ব্রোকার হাউজ অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (বিএইচওএমএস) চালুর উদ্যোগ ২০২০ সাল থেকে নেওয়া হয়। এর ধারাবাহিকতায় নাসডাক ম্যাচিং ইঞ্জিনে এপিআই সংযোগ স্থাপন করে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেন পরিচালনার জন্য মোট ৯৩টি ব্রোকারেজ হাউজ ডিএসইতে আবেদন করেছে।